
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সবার, এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, উসকানি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যাতে সফল হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করা কিংবা কারও ওপর অন্যায়-অবিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুষ্কৃতকারীরা যেন কোনো অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ অ্যাড. শাহাজাহান মিয়া, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. লিয়াকত হোসাইন, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, সদস্যসচিব আমান উল্যাহ পাটওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাও. মোহাম্মদ মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাও. নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও. হেলাল আহমেদ,
শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. শাহাজাহান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম,
জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, জেলা মহিলা গণফোরামের শিল্পী বেগমসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















