চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন

চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন

শহর প্রতিনিধি:
চাঁদপুর শহর শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ ২২ আগস্ট ২০২৬ চাঁদপুর শহরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর শহর শাখার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

২২ আগস্ট ২০২৬ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখ, কেন্দ্র, রেজিস্ট্রেশনের শেষ সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর