স্টাফ রিপোর্টার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহমাহমুদপুরের ঘোষেরহাট এলাকায় আইদি বাসের চাপায় শাহতলী জিলানী চিশতী কলেজের মেধাবী ছাত্রী রাহেলা আক্তার শান্তা (১৭) নিহত হওয়ার ঘটনায় ঘাতক আইদি বাস এর ড্রাইভার সফিউল্লাহ মিয়া (৫১) কে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম মৃত আব্দুর রশিদ, মাতা-ছায়েরা খাতুন, সাং-হারিচাইল (মুন্সিবাড়ি), ১০নং গোহাট (উত্তর) ইউনিয়ন, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর।
চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এর তত্ত্বাবধানে গত ৩১ জানুয়ারী গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন গোপন সূত্রের ভিত্তিতে সফলভাবে ব্যাপক অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ঘাতক আইদি বাস এর ড্রাইভার সফিউল্লাহ মিয়া কে গ্রেফতার করে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন বলেন, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে মডেল থানার ওসি’র তত্ত্বাবধানে কুমিল্লার ব্যাপক অভিযান পরিচালনা করে ঘাতক আইদি বাস এর ড্রাইভার সফিউল্লাহ মিয়া কে আটক করি। এখন ঘাতক আইদি বাসের মালিক পক্ষ আটকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে। চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৪৭, তারিখ: ১১জানুয়ারী ২০২৬এর ভিত্তিতে মামলার আসামী আইদি বাসের ড্রাইভার কে গ্রেফতার করি।
জানা যায়, গত ২২ জানুয়ারী গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন গোপন সূত্রের ভিত্তিতে সফলভাবে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলা থেকে ঘাতক আইদি বাস আটক করে। যাহার রেজিঃ নং-কুমিল্লা ব-১১-০৩৭৩। কলেজ ছাত্রী নিহতের ঘটনার বিষয়টি সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান।
জনা যায়, গত ৭ জানুয়ারী বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ির শামছুল হুদার মেয়ে নিহত শান্তা।
শান্তার মৃত্যুর ৪ দিন পর গত ১১ জানুয়ারী দুপুরে নিহত শিক্ষার্থীর পিতা শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় আইদি বাসের চালক ও অজ্ঞাতননামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৭। ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮, আইদি পরিবহন (বাস), যাহার রেজিঃ নং-কুমিল্লা ব-১১-০৩৭৩। এ মামলার ভিত্তিতেই ঘাতক আইদি বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়।
এলাবাসী জানায়, পুলিশের অভিযানে ঘাতকে আইদি বাস এর ড্রাইভারকে আটক করায় আমরা এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা খুশি ও স্বাগত জানিয়েছে। পুলিশের সফল অভিযান হয়েছে। এখন অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি।
