হাজীগঞ্জে বাঙ্গি চাষে বাম্পার ফলন

খালেকুজ্জামান শামীম 

হাজীগঞ্জে এবার বাঙ্গির চাষের বাম্পার ফলন হয়েছে। বিগত বছরের তুলনায় এবার প্রায় ১৫ হেক্টর বেশি চাষাবাদ হয়েছে। জেলা কৃষি অফিসের কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, চাঁদপুরে দুই উপজেলায় বাঙ্গি চাষ হয়। এবার ৫৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। গত বছর হয়েছে প্রায় ৩৫ হেক্টর জমিতে।

সরজমিনে গিয়ে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলে প্রায় দু’শতাধিক কৃষক এবার বাঙ্গিচাষ করেছে। ওই এলাকার খিলপাড়া, রাজাপুর, চরপাড়া, ব্রাক্ষণগাঁও, দেওদ্রোন গ্রামে বেশি চাষাবাদ হতে দেখা গেছে।

হাজীগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামের বাঙ্গি চাষী জাহাঙ্গীর আলম বলেন, গত পাঁচ বছর ধরে চাষাবাদ করে আসছি। পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। এবার সবচেয়ে বেশি ফলন হয়েছে।

আরেক কৃষক মিরণ মিয়া বলেন, বাঙ্গি শত হিসেবে বিক্রি করা হয়। ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করোনা প্রভাবের কারণে বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। অন্য পেশার লোকজন এবার নতুন করে বাঙ্গি ব্যবসা করতে দেখা গেছে। তারা আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে নিয়ে গ্রাম অঞ্চলে খুচরা বিক্রি করে।

রাজাপুর গ্রামের বাঙ্গিচাষী ও পল্লী চিকিৎসক নজরুল ইসলাম বলেন, এই অঞ্চলের বাঙ্গি খুবই সুস্বাদু। আমি সবসময় বাঙ্গি বীজ বিক্রি করে আসছি। এবার প্রতি শতাংশে ২ হাজার টাকা করে লাভবান হয়।

হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, বাঙ্গি চাষ ভালো হয়েছে। এবার হাজীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি জমিতে বাঙ্গি চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতার ফলন ভালো হয়েছে।

ক্যাপশনঃ হাজীগঞ্জে বাঙ্গি চাষির মুখে চমৎকার হাসি

ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু

 

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধর করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

২৭ এপ্রিল সোমবার দুপরের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানা থাকায় করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাছান জানাযায়, বৃব্ধা আবুল বাশার মারা যায়ার পর আমাদেরকে অবগত করলে আমাদের মেডিক্যাল টিম গিয়ে আবুল বাশারের নমুনা সংগ্রহ করে আমরা আইডিসিআরে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আশার পর জানা যাবে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা ।

উল্যাখ আবুল বাশার গত তিনদরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানায় বুগছিলেন এবং আজ বোর রাতে তিনি মারা যান। আবুল বাশারের মুত্যুর পর এলাকাবার্ষি আংকিত হয়ে পড়েছে।

নয় হাজার পরিবারকে  খাদ্য সামগ্রী দিলেন সাংসদ রফিকুল ইসলাম

খালেকুজ্জামান শামীম
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের উদ্যোগে টানা সাতদিন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। সোমবার দুপুরে হাজীগঞ্জ ও শাহরাস্তি পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে বক্তৃতা রাখেন সাংসদ।
তিনি টেলি কনফারেন্সে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমার ব্যাক্তিগত উদ্যোগে এবং সংগঠনের ত্যাগী নেতা-কর্মী ও কিছু  প্রতিষ্ঠানের সহযোগিতায় শাহরাস্তি উপজেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায়  সভায় মোট চার হাজার পরিবার এবং হাজীগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট   ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৫ টি ইউনিটে খাদ্য  সহায়তা বিতরণ কার্যক্রম  সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সাংসদ আরো বলেন,  এই প্রচেষ্টায় ৯ হাজার  কর্মহীন  ও উর্পাজনহীন পরিবারের  মাঝে   কিছুটা  হলেও দুঃখ  কষ্ট লাগব হবে। ১৯৯৮ সালের  ভয়াবহ  বন্যা এবং  ২০১৬ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর  পাশে দাঁড়িয়েছি। অতীতের ন্যায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায়  হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের পাশে  থাকবো।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাউল- ৭ কেজি, ডাল-২ কেজি, পেঁয়াজ -১ কেজি, আলু-৩ কেজি, লবণ – ১ কেজি, তেল-১ লিটার, সাবান -১ টা, হলুদের গুঁড়া -১০০ গ্রাম, মরিচের  গুড়া- ১০০ গ্রাম, বিলিচিং পাউডার -২০০ গ্রামসহ মোট ১৬ কেজি ৪০০  গ্রাম পণ্য সামগ্রী।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন  হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌর মেয়র আ. স.ম মাহবুব- উল- আলম লিপন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ,   চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির  ও ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

৬ লাখ টাকা চুক্তিতে বড় ভাই খুন করিয়েছে মিস্টারকে

শরীফ মাছুম বিল্লাহ

হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামে হাসিম রাঢ়ীর পুত্র মিস্টার (৩৮) রাঢ়ী হত্যা মামলায় আল আমিন (১৬) ও রবিন (১৬)কে আটক করেছে হাইমচর থানা পুলিশ। তাদের কাছ থেকে অবিশ্বাস্য ও চাঞ্ল্যকর তথ্য মিলেছে। হতভাগ্য বাবা বাদী : এক ছেলে হত্যার পরিকল্পনাকারী, অন্য ছেলে হত্যার শিকার

হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, মিস্টার রাঢ়ী হত্যা মামালায় সন্দেহজনক হিসেবে দু’জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। আটক আল-আমিন ও রবিন হত্যার কথা স্বীকার করে জানায়, মিস্টারের বড় ভাই আকতারের সাথে ৬ লাখ টাকা চুক্তিতে মিস্টারকে হত্যা করেছে তারা।

গত ২২ এপ্রিল বুধবার বিকেল ৫টায় চরপোড়ামুখী বাদশা রাড়ী সুপারী বাগানে মিষ্টার রাড়ীকে হত্যা করা হয়, ২৩ এপ্রিল সকালে মিষ্টার এর লাশ এলাকাবাসী দেখতে পায়, সংবাদ পেয়ে পুলিশ লাশ, ঘটনাস্থলে হত্যায় ব্যাবহারিত রুমাল, লাঠি উদ্ধার করে। ২৩ এপ্রিল মিষ্টার এর পিতা হাসিম রাড়ী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে মামলা দায়ের করে। মামলা নং-৬ তারিখ ২৩ এপ্রিল ২০২০।

এরপর হাইমচর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ব্যাপক তদন্ত চালায়। গোপন তথ্য ও সন্দেহজনকভাবে ২৬ এপ্রিল রোববার আল-আমিন (১৬) ও তার জেঠাত ভাগিনা রবিন কাজী (১৬)কে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি চরপোড়ামুখী গ্রামে। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে আল-আমিন ও রবিন জানায়, মিস্টারের বড় ভাই আকতারের সাথে ৬ লাখ টাকা চুক্তিতে মিস্টারকে হত্যা করা হয়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মিস্টার হত্যায় আটক আল -আমিেরে তথ্যমতে মিস্টারকে হত্যা করলে তার ভাই আকতার রাঢ়ী আল-আমিন, রবিন ও পলাতক( নাম প্রকাশ করা হলো না) একজনসহ মোট ৩জনকে মোট ৬ লাখ টাকা দিবে।

মিস্টার হত্যা মামলায় আটক আল-আমিন ও রবিনকে সোমবার চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পলাতক রুমালওয়ালা এবং মিস্টারের ভাই আকতারকে গ্রেফতারের চেষ্টা চলছে। নগদ অর্থ ও সম্পদ আত্মসাতের লোভে ৬ লাখ টাকা চুক্তিতে মিস্টারকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে মনে করছে তদন্তে জড়িত একটি সূত্র।

মিস্টার রাঢ়ী হত্যাকান্ড বিষয়ে এলাকাবাসী জানায়, মিস্টার ও আকতার দু’ভাই এলাকায় বিভিন্ন মানুষজনের সুপারি বাগান লিজ (কট চুক্তিতে) নিয়ে ব্যবসা করতো। দু’ভাইয়ের ব্যবসা আলাদা ছিল। সূত্রটি আরো জানায়, সুপারির বাগান কট চুক্তি ব্যাবসা করে উভয়েই বেশ কিছু নগদ অর্থের মালিক হয়েছেন। দু’বছর পূর্বে মিস্টারের মা মারা যান। দু’জনেই অবিবাহিত। বাবা হাসিম রাঢ়ী বার্ধক্য অবস্থায় আছেন। এলাকায় মিস্টার বা তার ভাইয়ের প্রকাশ্য কোন শত্রুতা সম্পর্কে এলাকাবাসীর তেমন ধারণা নেই।

হত্যাকান্ডে জড়িত আল-আমিনের স্বীকারোক্তিতে জানা যায়, তার ভাগিনা এবং মিস্টারের আপন ভাইয়ের পরিকল্পনায় হত্যা করা হয়। হত্যায় জড়িতের দেয়া তথ্য মতে, গত ২০ এপ্রিল বুধবার মিস্টার কাজ শেষে বিকেল বেলা আল-আমিনের আমন্ত্রণে পরিকল্পনাকারীর পরিকল্পনা মোতাবেক পার্শ্ববর্তী বাগানে যায়, সেখানে যাওয়ার পর হামলাকারী মামা-ভাগিনা (দু’জনই আটক) ও পলাতক রুমালওয়ালা মিস্টারকে মাথায় আঘাত এবং মুখে রুমাল গুজে হত্যা নিশ্চিত করে।

বিরামপুর অনলাইন ফ্রেন্ডস সোসাইটি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ দক্ষিণ প্রতিনিধি

ফরিদগঞ্জ দক্ষিন চরদু:খিয়ার বিরামপুর অনলাইন ফ্রেন্ডস সোসাইটি আত্ম মানবতার সেবায় অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করছেন সংস্থার সদস্যবৃন্দ।

গত কয়েকদিন বিরামপুর বিভিন্ন এলাকায় মহামারি করোনা ও রমজানের উপহার স্বরুপ চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, তেল, ভূট, মুড়ি, খেজূর, সহ ২০ কেজি সমপরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে সামান্য কিছু দিনের জন্য হলেও অসহায় ১০০ পরিবারের মূখে হাসি ফোটাতে পেরেছে।

বিরামপূর অনলাইন ফ্রেন্ডস সোসাইটির অন্যতম সদস্য আবু জাফর ফেইজে বলেন, আসুন, এই মূহুর্তে বিরামপূর অনলাইন ফ্রেন্ডস সোসাইটির পাশা পাশি আমরা সকলেই আমাদের পাশে থাকা ভাই বন্ধু অসহায় পরিবারগুলো কে, যারা লোক লজ্জার কারনে কইতেও পারছে না, আর সইতেও পারছে না, দয়া করে ক্যামেরার অগোচরে,লোক দেখানো ফটোসেশান বন্ধ করে, এই অসহায় মানুষ গূলোর দিকে উপহারের দূ হাত বাড়িয়ে দিয়ে মানবিক মর্যাদা স্হাপন করে,তাদের মুখে খাবার তুলে দেই।

আলহামদুলিল্লাহ,মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের অশেষ রহমত, এই মহামারি করোনা আতংকের মাঝে ও বিরামপূর অনলাইন ফ্রেন্ডস সোসাইটি আত্ম মানবতার সেবায় নিয়োজিত থেকে গরীব অসহায় মানুষের মাঝে সহায়তার কাজ করছেন।

সাথে সাথে আপনারা সকলেই পরিস্কার পরিচ্ছন্ন ভাবে সাবধানে থাকূন সরকারের ভিবিন্ন দিক নিদের্শনা মেনে চলুন ঘরে থাকুন,সুস্থ থাকুন।

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ হতাহত ৪

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় মোটর সাইকেল সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় ১ সিএনজি চালক নিহত এবং আহত হয়েছে ৩ যাত্রী।

২৬ এপ্রিল রোববার দুপুর সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনীতে জানা যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমূড়া চৌধুরী বাড়ির সামনে বিপরীত দিকথেকে আসা একটি মোটর বাইককে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী সিএনজিটি সড়কের উপর উল্টে গিয়ে পাসে বিদুতের খুটির সাথে গিয়ে পড়ে।

এসময় সিএনজি চালক কাউসার (৪০)সহ সিএনজিতে থাকা অপর ৫ যাত্রী আহত হয়।এদের মধ্যে সিএনজি চালক বেশী গুরুতর আহত হয়।

দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা আহতের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
পরে কর্ত্বব্যরত চিকিৎসক গুরতর আহত সিএনজি চালককে মৃত ঘোষনা করেন। অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন বলে জানা যায়।

মৃত সিএনজি চালকের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের কাইজাংগা গ্রামের লদের বাড়ির মোঃ মুখলেছের ছেলে কাউছার। দুই ভাইয়ের মধ্যে বড়, তার দুটি কন্যা সন্তান রয়েছে। অপর আহত যাত্রীদের পরিচয় এখনও জানা সম্ভব হয় নি ।

দুরঘটনার বিষয়টি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় কবলিত সিএনজি স্থানীয় হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর ঢালীরঘাটে বজ্রপাতে মাঝির করুন মৃত্যু 

চাঁদপুরে বজ্রপাতে আঃ হামিদ শেখ (৬০) এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। ২6 এপ্রিল রবিবার দুপুরে
চাঁদপুর  শহরের ঢালীর ঘাটে এলাকায় ডাকাতীয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ শেখ চাঁদপুর মধ্য ইচুলি শেখ বাড়ির মৃত রুস্তম আলী শেখের ছেলে। তিনি ২মেয়ে ১ছেলের জনক বলে জানা গেছে।  ফায়ার সার্ভিস সদস্যরা মাঝির মৃত দেহ  ডাকাতীয়া নদী থেকে উদ্ধার করেছে।
জানাযায়, আঃ হামিদ শেখ ঢালির ঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাযোগে যাত্রী পারাপার করতো।  রবিবার দুপুরেও  সে নদী পার হয়ে নিজ বাড়ির উদ্যেশ্যে যাচ্ছিলো। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তা আঃ হামিদ শেখের উপর পরলে সে নদীর পানিতে তলিয়ে  যায়।  ওইসময় আশে পাশে নদীতে থাকা মাঝিরা তা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্হানীয় লোকজন ।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ফায়ার সার্ভিসের লিডার মোসলেম মিয়াজির নেতৃত্বে ডুবুরি দল ঘটনা স্থলে ছুটে যায়। মাঝিদের দেখানো স্হানে ডুবুরি আমিনুর রহমান ডাকাতিয়া নদীতে নেমে প্রায় ৩০ ফুট গভির পানির তলদেশ থেকে আঃ হামিদ শেখের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, মৃত আঃ হামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। একারনে তিনি নদীর পানিতে তলিয়ে যায়।

চাঁদপুরের ছেলে নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট মোঃ জিয়াউল আহ্ছান এর প্রাণঘাতি করোনায় মৃত্যু

 

চাঁদপুরের কৃতি সন্তান হাজী মহসীন রোডস্থ বাগ-এ-আহ্ছান নিবাসী ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম ফজলুল হক এর পঞ্চম পুত্র মোঃ জিয়াউল আহ্ছান (জিয়া) ২৫ দিন যাবৎ প্রাণঘাতি করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০মিঃ ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহে …… রাজেউন।

তার বয়স ছিল ৪৯ বছর। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ০২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র।

চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ঢাকার সাভারের বিকেএসপিতে বেশকিছুদিন অধ্যাপনা করেন। ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন।

নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাসকরা অবস্থায় সরকারি চাকুরীতে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে তার শোকসন্ত্রস্থ পরিবার চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। –প্রেস বিজ্ঞপ্তি

মতলব উত্তরে চাঞ্চল্যকর হত্যাকান্ড প্রধান আসামী গ্রেফতার

 

গোলাম নবী খোকন

মতলব উত্তরে ২৬ দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করছে মতলব উত্তর থানা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের বজলু বেপারীর মেয়ে নবম শ্রেণিরতে পড়ুয়া ছাত্রী সারমিন কাকুলী আক্তার। তার কাছে গত ২৭ মার্চ অপরিচিত নাম্বারে কল আসে।

গত ২৮ মার্চ সকালে সারমিন তার মার কাছে বলে মা আমি আসতেছি। এ বলে তিনি ঘর থেকে বের হয়, আর ফিরে আসে নী। ঐ দিন খোজা খুজি করে না পেয়ে গত ২৯ মার্চ মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এর পর অনেক দিন খোজা খুজি করে না পেয়ে তার মা পাগল প্রায়।

গত ২২ এপ্রিল সজাতপুর বাজার সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেন মাঠে ঐ এলাকার কিছু সংখ্যক অল্প বয়সী কিশোর ক্রিকেট খেলার জন্য মাঠে এলে খেলা চলাকালীন সময়ে ক্রিকেট বল কিন্ডারগার্টেন গিয়ে ডুকে পড়লে, বল কুড়াতে গিয়ে লাশ লাশ বলে চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক জন ছুটে আসে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজ হওয়া সারমিন কাকলীর মা ঘটনাস্থলে এসে মাথা বিচ্ছিন্ন গলিত গলা কাটা লাশ শনাক্ত করে।

তার পর স্হানীয় লোকজন মতলব উত্তর থানায় খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করেন। ঘটনার বিবরনে আর ও জানা যায়, একই গ্রামের আহসানের ছেলে সাইফুল ইসলাম তার নানার বাড়ি পার্শবর্তি গ্রাম মমরুজ কান্দিতে থেকে লেখা পড়া করে।

তিনিও মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহত সারমিন কাকুলির মা রোকেয়া বেগম সাংবাদিকদের জানান সাইফুলের সাথে আমার মেয়ের প্রেম সর্ম্পক ছিল, আমার ধারনা ঐ সাইফুল ছেলেটিই আমার মেয়েকে হত্যা করেছে। আমার মেয়ে হত্যার সুবিচার চাই।

এ ব্যাপারে ওসি নাসিরউদ্দিন বলেন প্রথম দিন আমরা কাকুলীর গলা কাটা লাশ উদ্ধার করি, পরদিন ২৩ এপ্রিল তার মার জবান বন্দী অনুসারে প্রেমিক সাইফুলকে তার নানার বাড়ি থেকে আটক করি। এবং এ হত্যা কান্ডের রহস্য উদঘাটনের জন্য তার জবান বন্দী নেওয়া হলে এ চাঞ্চল্যকর হত্যা কান্ডের রহস্য বেরিয়ে আসে।

তার কথা অনুযায়ী কাকুলীর দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয় উপজেলার সুজাতপুর বাজারের তৃপ্তি হোটেল সংলগ্ন খাল থেকে। আর ও রহস্য বেরিয়ে আসলো এ ঘটনায় জরিত এক রাজ মিস্তিরি র নাম, তার বাড়ি রাজশাহীতে। এ ঘটনা উদঘাটনের পর আসামী রাজ মিস্তিরি পলাতক রয়েছে বলে জানান থানা পুলিশ।

২৪ এপ্রিল এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী সাইফুলকে কোর্টে প্রেরন করেন। অপর পলাতক আসামীকে ও ধরার জন্য তৎপর রয়েছে থানা পুলিশ, বললেন ও নাছিরউদ্দিন মৃধা।

তবে চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানমানের নির্দেশ ক্রমে এবং মতলব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বিভিন্ন টেকনিক ব্যবহার করে মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিনকে দিয়ে অতি দ্রুত কাকুলীর হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও আসামী ধরতে সক্ষম হন।

মতলব উত্তরে খুন হওয়া স্কুলছাত্রীর মস্তক উদ্ধার

মতলব উত্তরে খুন হওয়া স্কুলছাত্রী শারমিন আক্তার কাকুলীর মস্তক (মাথা) উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব এবং ওসি মোঃ নাসির উদ্দিন মৃধার একটি টিম এসে সুজাতপুর বাজার সংলগ্ন একটি পরিত্যাক্ত খাল থেকে অর্ধগলিত মস্তকটি উদ্ধার করে। পরে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের পর থেকে আলামত উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হত্যাকান্ডের সাখে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে, ঘটনাস্থলের ২০০ ফুট পশ্চিম দিকে আঞ্চলিক মহাসড়কে সংলগ্ন একটি পরিত্যাক্ত খালে পানির নিচ থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো.নাসির উদ্দিন মৃধা জানান, আটককৃত আসামীর তথ্যমতে খুন হওয়া মেয়েটির মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে, বাকী আলামত উদ্ধার করার পর আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে আটকৃতের নাম প্রকাশ করা হল না। বাকী আসামীদের ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী শারমিন আক্তার কাকুলী গত ২৮ মার্চ নিখোঁজ হয়। পরে ২৯ মার্চ তার মা রোকেয়া বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরী (জিডি) করেন। পরে ২২ এপ্রিল সুজাতপুর বাজার সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের একটি কক্ষ থেকে অর্ধগলিত মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।