
ক্যাপশন; বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইমারতের ওয়ার্ড আমির শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইমারতের ওয়ার্ড আমির শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যা ৮টায় জেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের যোগ্য, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিজেদের ইসলামী আন্দোলনে সম্পৃক্ত রাখার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাকওয়াবান এবং যোগ্য নেতৃত্ব কায়েম করতে চায়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
তিনি আরও বলেন, সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। সকল পর্যায়ের দায়িত্বশীলদের আদর্শিক মান, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। আদর্শিক প্রশিক্ষণ ও সাংগঠনিক শৃঙ্খলা একটি সফল সংগঠনের মূল শক্তি। দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন ও আত্মগঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে।

















