কুমিল্লা জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষই ঘটেনি, আমিরের বিবৃতি, পদ হারালেন এবি পার্টির সামদানী

দিগন্ত অনলাইন ডেস্ক

কুমিল্লা জামায়াতের ২ গ্রুপের সংঘর্ষই ঘটেনি। জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার পদ হারালেন এবি পার্টির সামদানী

গতকাল বুধবার কুমিল্লা জামায়াতের কোন গ্রুপের মধ্যে না হা’তাহাতি না মা’রামারি না গাড়ি ভাঙচুর কোনটাই হয়নি। যে ব্যক্তি কুমিল্লা মহানগর সেক্রেটারির গাড়ি ভাঙচুর করছে সে এবি পার্টির কুমিল্লার আহ্বায়ক গোলাম সামদানি। মহানগর অফিসে পূর্বপরিকল্পিত প্রোগ্রামে নেতৃবৃন্দ অংশগ্রহণ করলে গোলাম সামদানির নেতৃত্ব একদল সন্ত্রাসী এসে এই হা’মলা চালায় আর নাম হয়ে যায় জামায়াতের ২ গ্রুপের সংঘর্ষ। জামায়াতে ২ গ্রুপের সংঘর্ষ আকাশকুসুম কথা ছাড়া কিছুই না। পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত এবং মিডিয়ার উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা শিরোনাম জানান এক জামায়াত কর্মী।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বিবৃতিতে মহানগর জামায়াত জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

বিবৃতিতে মহানগর জামায়াত আরও জানায়, প্রকৃত ঘটনা হচ্ছে বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা শোরগোল করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর পেছনে কারা জড়িত বা তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিতএবি পার্টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবেনা সেমর্মে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করতে পারবেন না। এ সময়ে তাঁর কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় এবি পার্টি বহন করবে না।

বিজ্ঞপ্তিতে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করবেন। এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর