বৃহস্পতিবার , এপ্রিল ৩০ ২০২৬
হাইমচরে দোকান উদ্বোধন করছেন এডভোকেট শাহজাহান মিয়া।

হাইমচরে অসহায় বৃদ্ধকে পণ্যসহ দোকান  উপহার দিলো জামায়াত

হাইমচরে ২ নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে একজন বৃদ্ধকে দোকানের জন্য প্রয়োজনীয় সকল পণ্যসামগ্রী প্রদান এবং দোকান উদ্বোধন করে দেওয়া হয়েছে।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চাঁদপুর সদর হাইমচর-৩) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ।

২নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সহ এসময় ইউনিয়ন-ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ  উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে  এডভোকেট শাহজাহান মিয়া বলেন, জামায়াতে ইসলামীর ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে আজকের এই দোকানের উদ্ধোধন।

তিনি বলেন, আপনারা জানেন জামায়াতে ইসলামী সরকারে নেই তারপরও জামায়াতে ইসলামী তাদের রুকন,কর্মী এবং বিভিন্ন স্তরের জনশক্তিদের দানের অর্থ থেকে এজাতীয় সামাজিক কাজের চলমান রেখেছে।

গত রমজান থেকে এখন পর্যন্ত চাঁদপুর হাইমচরে প্রায় শতাধিক মানুষকে পুনবার্সন করা হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, এ জাতীয় সামজিক কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান এডভোকেট শাহজাহান মিয়া।