আবুল খায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আয়োজনে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সদর আলগী বাজারে আজ বাদ আসর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির জননেতা মাওলানা আবুল হোসাইন , সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড দায়িত্বশীল ও কর্মীরা।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন সাহেব বলেন, মাহে রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধির মাস এমাসে নিজেদের পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালাতে হবে। মাহে রমজান মাস কুরআন নাজিলের মাস এ কুরআনুল কারিম আমাদের সংবিধান।
বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান উপজেলা আমির। এছাড়া তিনি বলেন রমজানে মাসে সকল নিত্য প্রয়োজনীয় পন্য-সামগ্রীর মূল্য না বাড়িয়ে তা জনগণের জন্য ক্রয়সীমার মধ্যে রাখার অনুরোধ জানান।
তিনি বলেন, এ পবিত্র মাসের পবিত্রতা রক্ষার জন্য আমাদের সকলকে সচেতনভাবে ঈমানি দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান উপজেলা আমির।
