মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উদ্বোধন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে নববর্ষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে জেলা সাহিত্য প্রকাশনার দায়িত্বে থাকা আল আমিন এবং মতলব উত্তর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে গঠনমূলক সাহিত্যচর্চা, নৈতিক উন্নয়ন ও আদর্শিক বিকাশে এ ধরণের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।