আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুরে পৌঁছাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় অবস্থিত সদর আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন তিনি পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে একই স্থান থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন সেনাপ্রধান।
সূত্র জানায়, সেনাপ্রধান সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্প থেকে লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন।
এ বিষয়ে গতকাল চাঁদপুরের জেলা প্রশাসক বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চাঁদপুরে আসবেন—এ তথ্য তাঁরা জানতে পেরেছেন। তবে তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি এখনো হাতে পাননি।
এদিকে চাঁদপুরের পুলিশ সুপার গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, সেনাপ্রধানের চাঁদপুর আগমনের বিষয়ে তাঁরা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
