বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

ফ্রেন্ডস সার্কেল মতলবের  উদ্যোগে  প্রীতি সমাবেশ

ঢাকাস্থ মতলবাসি এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সন্মানে ‘ফ্রেন্ডস সার্কেল’ মতলবের উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার পুরানা পলটনে।
২৪ মে বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে এক আনন্দঘন পরিবেশে ঢাকাস্থ মতলবাসি এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সন্মানে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল মোবিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন,আমি নির্বাচনে বিজয়ী হলাম কি হলাম না সেটা যেনো আমাদের মূল লক্ষ্য না হয়। আমাদের মূল লক্ষ্য মতলবের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
ফ্রেন্ডস সার্কেল মতলবের সভাপতি আব্দুল মালিক পাটোয়ারীর সভাপতিত্বে ফ্রেন্ডস সার্কেল মতলবের সেত্রুেটারি মাহবুব রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা আমীর অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আবুল বাশার।
উক্ত প্রীতি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডস সার্কেল মতলবের উপদেষ্টা পরিষদের সভাপতি ডক্টর ফজলুল হক,  মতলব ফ্রেন্ডস  সার্কেলের উপদেষ্টা ইলিয়াস ফারুকী।এছাড়াও ব্যবসায়ী বোরহান উদ্দিন সহ ঢাকাস্থ মতলবের  আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।