চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ নভেম্বর সোমবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আমজাদ হোসেন চৌধুরী ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল(৩০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী রাসেল আলোনিয়া এলাকায় খন্দকার বাড়ির আসলাম খন্দকারের ছেলে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার সহযোগীতা কামনা করছি এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
