দৈনিক চাঁদপুর দিগন্তের ১৯তম বর্ষপূতি আজ

ইলিয়াছ পাটওয়ারী

আজ ২ আগষ্ট দৈনিক চাঁদপুর দিগন্তের শুভ জন্মদিন। ‘সত্য প্রকাশে অবিচল’ এ শ্লোগানকে ধারণ করে একদল নিষ্ঠাবান, সৎ, কর্মঠ, প্রবীণ ও নবীনের সমন্বয়ে ২০০৬ সালের এ দিনে পত্রিকার পথচলা শুরু করে।

১৯তম বর্ষ পেরিয়ে দু’দশকে পদার্পণ করেছে দৈনিক চাঁদপুর দিগন্ত। চাঁদপুরের সর্বাধিক জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র হিসেবে স্থান করে নিয়েছে চাঁদপুরবাসীর হৃদয়ে। প্রতিষ্ঠার পর থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, নানাবিধ প্রতিকুলতা চড়াই উৎরাই পেরিয়ে আমাদের পথচলা অব্যাহত রয়েছে।

আগামী দিনগুলোতেও আমরা সকলের সহযোগীতা ও ভালোবাসায় সিক্ত হতে চাই। আমাদের পথচলায় যারা বিশেষভাবে প্রেরণা জাগিয়েছে তাদের সকলকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। যারা এ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ আসন দান করুক।

ওয়েবসাইটের মাধ্যমে সমগ্র জাতি চাঁদপুরের স্থানীয় সংবাদের পাশাপাশি জানতে পারছে ইলিশের বাড়ি চাঁদপুর সম্পর্কে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত দৈনিক চাঁদপুর দিগন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও চাঁদপুর দিগন্তের আপোষহীন সত্যনিষ্ঠ ভুমিকা পালনে সকলের সহযোগিতা চাই।

পত্রিকার অভিভাবক প্রতিষ্ঠান চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡াবধানে এ পত্রিকা পরিচালিত হচ্ছে। আজকের এ শুভ মুহুর্তে ফাউন্ডেশনের সকল সদস্যগণের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা। আমাদের দৃঢ় বিশ্বাস; সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগীতায় আমরা এগিয়ে যাবো আমাদের লক্ষ্য পানে।