আবু সুফিয়ান ভুইয়া
চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষক নুর মোহাম্মদ খোকা ও দৈনিক চাঁদপুর দিগন্তের সাংবাদিক সাইদ আহমেদের বাবা ইন্তেকাল গত শনিবার বিকেল ৫:৩০ মি. চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে—-রাজিউন। গত শনিবার রাত ১০ টার বড়স্টেশন যমুনা রোড মসজিদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো: শাহ আলম, মরহুমের বড় ছেলে নুর মোহাম্মদ খোকা।
তার ইন্তেকালে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারী এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল সহ জেলা ও শহরের নেতৃবৃন্দ।
গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক চাঁদপুর দিগন্তের উপদেষ্ট সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান, সম্পাদক ও প্রকাশক এড: শাহজান মিয়া সহ পরিবারের সদস্যবৃন্দ।
ক্যাপমন: চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষক নুর মোহাম্মদ খোকা ও দৈনিক চাঁদপুর দিগন্তের সাংবাদিক সাইদ আহমেদের বাবা ফজল বেপারীর জানাজা নামাজে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
