বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা’২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জেলা সভাপতি মোঃ মহররম আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইবরাহীম খলিলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড: মাসুদুল ইসলাম বুলবুল,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতিকে গড়তে হলে রাসূল (সাঃ) এর সীরাত জানা এবং তার আদর্শ সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক।
আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট,সার্টিফিকেট ও বই তুলে দেন।

বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান