চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসে চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চাঁদপুর জেলার আট উপজেলার স্বাস্থ্য সহকারীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য সহকারী মোঃ জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

সাধারন সম্পাদক পদে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারী আরিফ মোহাম্মদ রুহুল জয়লাভ করেন।তাহার সাথে প্রতিদন্ধিতা করেন হাইমচর উপজেলার স্বাস্থ্য সহকারী মোঃ জসিম উদদীন এবং শাহরাস্তী উপজেলার স্বাস্থ্য সহকারী মোঃ আবুল বাসার।সাংগঠনিক সম্পাদক পদে জয় লাভ করেন মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য সহকারী গাজী মোঃ জসিমউদদীন, তাহার সাথে প্রতিদন্ধীতা করেন মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য সহকারী মোঃ ইউসুফ।

উক্ত নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মনির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অর্থ সম্পাদক আতিকুক ইসলাম, সভাপতিত্ব করতে চাঁদপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া স্বপন, পরিচালনা করেন সদস্য সচিব বি এম রোকনুজ্জামান, সার্বিক সহযোগিতা করেন গিয়াসউদ্দিন মজুমদার, উক্ত নির্বাচনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ইনচার্জ মনির হোসেন তালুকদার, হাজীগঞ্জ উপজেলার সাবেক ইনচার্জ লিয়াকত হোসেন, হাজীগঞ্জ উপজেলার বর্তমান ইনচার্জ সহ অন্যান্য অতিথিবৃন্দ।