চাঁদপুরে ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার পরীক্ষার্থী : ১০ এপ্রিল পরীক্ষা

চাঁদপুরের সকল উপজেলা সদরে ৭৭ কেন্দ্রে এসএসসিসমমান পরীক্ষায় সাড়ে ৩৪ হাজার পরীক্ষার্থী। ১০ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষা হচ্ছে।

 

চাঁদপুরসহ সারাদেশের ন্যায় এক অভিন্ন নিয়মকানুনে চাঁদপুরের সকল উপজেলায় আগামি ১০ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

 

চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এপ্রিল তথ্য মতে সব পরিসংখ্যান জানা গেছে।

 

চাঁদপুরের উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯শ৬৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭শ ২৬ জন কেন্দ্র ৪৬টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা হাজার ৪শ৫৫ জন এবং কেন্দ্র ১৯টি এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে হাজার ৮৮ জন।

 

এবারের সারাদেশে পরীক্ষায় পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন। রোববার ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং আইনশৃঙ্খলা কমিটির তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড।

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এরমধ্যে ছাত্র লাখ হাজার ৫৩৮ জন, ছাত্রী লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা হাজার ৬৩টি।

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র লাখ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।