আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুরসহ দেশের ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময়ে চাঁদপুর-১(কচুয়া) আসনে আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩(সদর -হাইমচর)আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে লায়ণ হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক নাম ঘোষণা করা হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
