জামাল আহমেদ আখন্দ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে চাঁদপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রোববার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন এখানে শিশুদের চোখে আনন্দের ঝিলিক দেখে মনটা আরও ভালো হয়ে গেছে। তাদের খেলারপ্রতি যে ভালোবাসা আগ্রহ তা ফুটে উঠেছে। ছাত্রদের ৩৬ জুলাই ৫ আগষ্টের কারণে দেশে আজ সুবাতাস বসছে। এ বিজয় ধরে রাখতে হবে। ছেলে-মেয়েদেরকে খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। খেলাধুলায় থাকলে শিশুরা অন্যদিকে আর যাবে না। ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনের সমন্বয়ে গড়ে উঠবে আমাদের আগামীর ভবিষ্যৎ।
টুর্নামেন্টের সমাপনী খেলায় ৪টি দল অংশ নেয়।
প্রথম খেলায় চাঁদপুর সদর উপজেলার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে কচুয়া কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় খেলায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বালিচাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তাদের মধ্যে কেউ কাউকে পরাজিত করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।ট্রাইব্রেকারে ৩-০গোলে চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফরিদগঞ্জ বালিচাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
