২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় চাঁদপুরের বিভিন্ন কেন্দ্রে শিক্ষা সামগ্রী ও বিভিন্ন সেবা নিয়ে পরীক্ষার্থীদের পাশে ছিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর শহর শাখা।
শনবিার,৩১ মার্চ চাঁদপুর সরকারি কলেজ, আল আমিন একাডেমি প্রধান ক্যাম্পাস এবং আল আমিন একাডেমি ছাত্রীশাখার পরীক্ষাকেন্দ্রের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের এ সেবা প্রদান করে শিবিরের নেতাকর্মীরা।
শিবিরের লোগো সংবলিত কলম ও মিনারেল ওয়াটার বিতরণ, পরিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমারাখা সহ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও করতে দেখা যায় শিবির নেতাকর্মীদের।
ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, “আমি প্রথমবার কলেজ ক্যাম্পাসে এসেছি। কোথায় কোন বিল্ডিং বুঝতে পারছিলাম না। কিন্তু হেল্প ডেক্সের রেজুয়ান ভাই আর ইয়ামিন ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি।
এছাড়া একাধিক অভিভাবকও এ উদ্যোগের প্রশংসা করেছেন। মোহাম্মদ আব্দুল কালাম বলেন, বাচ্চাদের সুরক্ষা, সঠিক তথ্য পাওয়া এবং স্বস্তির পরিবেশ তৈরিতে এই ধরনের হেল্প ডেক্স খুব কার্যকর। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।
আরেক অভিভাবক ফাতেমা বেগম বলেন, আমার মেয়েকে নিয়ে আসতে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখানে এসে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে শান্তি লাগছে।
ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মহররম আলী বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আমাদের হেল্প ডেস্ক ছিল একেবারেই স্বেচ্ছাসেবাভিত্তিক। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যেন কোনো প্রকার হয়রানি বা দুর্ভোগের শিকার না হয়, সে লক্ষ্যে আমরা হেল্প ডেক্স চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হেল্প ডেক্স স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ সভাপতি ইমরান হোসেন সহ শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
