চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ৭০ পরিবারকে নিয়ে স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলায় গণঅভ্যুত্থান আহত ৩৯ জনের প্রতি জনকে ৭ হাজার ও শহীদ পরিবারের ৩১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৭০ জনকে ৮ লাখ ৯৩ হাজার টাকা প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার আবদুর রকিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, এডভোকেট সেলিম আকবর, এডভোকেট শাহজাহান মিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি এক মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ করেন।
