বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আয়োজনে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদদীনসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী বলেন, সুশাসন ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের শাসন ব্যতীত দেশে প্রকৃত অর্থে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, কেননা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যেসকল দলসমূহ ক্ষমতায় এসেছে প্রত্যেকেই সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন করতে ব্যর্থ হয়েছে। অতএব রাসুল (সাঃ) এর রাষ্ট্রনীতির ইতিহাস অধ্যয়ন করে আমরা বলতে পারি কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব এবং আমাদেরকে সে দিকেই ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে চলা শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা, পুরো দেশকে গুম-খুন, নির্যাতনের নগরী হিসেবে পরিণত করেছে আওয়ামীলীগ সরকার। আগামীতে যাতে আর কেউ এ জাতির উপর কোন প্রকার ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামীর সকল কর্মী ভাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একজন জামায়াত কর্মী মানেই একজন সমাজকর্মী অতএব সকল কর্মী ভাইকে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে নিজেদেরকে যোগ্য দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করতে হবে। আগামীর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
