বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন চাঁদপুরের বৃত্তি প্রদান

এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন (এ এম আই) চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে শুক্রবার সকালে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক ড. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া। তিনি বলেন, “উত্তম আদর্শের অনুসরণ”—আমার কিছু কথা বলার সুযোগ হয়েছে। আদর্শহীন মানুষ কখনোই প্রকৃত অর্থে সফল হতে পারে না। উত্তম আদর্শ মানেই হল এমন কিছু গুণাবলি, যা মানুষকে ন্যায়, সততা, দায়িত্ববোধ ও সহানুভূতির পথে চালিত করে। আমাদের জীবনে যদি একজন উত্তম মানুষ, একজন মহান চরিত্রের ব্যক্তি আদর্শ হিসেবে থাকে, তাহলে আমরা আমাদের চিন্তা-চেতনা ও আচরণকে সেভাবেই গড়ে তুলতে পারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ ও বাআসিফ চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় আল কুরআনের আলোচনা রাখেন মাওলানা সোহাইল আহমদ চিশতী। আরো উপস্থিত ছিলেন মতলব কাচিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: ওয়ালী উল্ল্যাহ, চান্দ্রা মদনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: নুর মোহাম্মদ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মতলব আদর্শ স্কুলের প্রধান শিক্ষক।
তিনি আরো বলেন, আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনী দেখি, তাহলে দেখব, তিনি ছিলেন সর্বোচ্চ আদর্শের মূর্ত প্রতীক। সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, দয়া ও ন্যায়পরায়ণতা ছিল তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তাঁর এই আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই অনুসরণীয়।
শুধু ধর্মীয় নয়, আমাদের জাতীয় জীবনের অনেক নেতাও আমাদের জন্য আদর্শ হতে পারেন।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো গঠনপর্বে আছো। এই সময়েই তোমাদের জীবনে সঠিক আদর্শ বেছে নেয়া জরুরি। শিক্ষক, পিতা-মাতা এবং সমাজের ভালো মানুষের জীবন থেকে শিক্ষা নাও। বই পড়ো, ভালো মানুষের সান্নিধ্যে থেকো এবং নিজের ভিতরকার মানুষটিকে গড়ে তোলো।
শেষে আমি এটাই বলতে চাই—উত্তম আদর্শের অনুসরণই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং সমাজকে করে সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তোলে।
প্রশিক্ষণ কর্মশালায় আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা ও উপজেলা সভাপতি/সেক্রেটারী, প্রতিষ্ঠান প্রধানগণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।