শহর প্রতিনিধি
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর বাবুরহাট ক্যাম্পাসের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা, বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার সকালে বাবুরহাট ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর আল আমিন সোসাইটির সভপতি মোঃ মোবারক হোসাইন।
তিনি বলেন, একটি মহৎ উদ্দেশ্যেকে সামনে রেখে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন সাধন করে যাচ্ছে।
শিক্ষার্থীদেরকে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, সার্টিফিকেট অর্জনের পাশাপাশি তাকে নৈতিক শিক্ষায়ও বলিয়ান হতে হবে। তাকে সোসাইটি এবং দেশের কাছে কমিটমেন্ট থাকতে হবে। অপরকে শ্রদ্ধা করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখন যে শিক্ষাব্যবস্থার প্রচলন রয়েছে তা দিয়ে একজন শিক্ষার্থী চাকুরী এবং সমাজের উপকার করতে পারছে না। বর্তমান শিক্ষাব্যবস্থা একজন শিক্ষার্থীকে সমাজে মানসিক রোগী সৃষ্টি করছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে এমন কিছু শিক্ষার্থী বের করতে চাই। যারা জাতির, পরিবারের ও সোসাইটির কল্যাণে কাজ করবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। অনুষ্ঠানে চাঁদপুর আল আমিন সোসাইটির সেক্রেটারী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন না। অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও গুণরাজদী ক্যাম্পাসের ইনচার্জ মো: নাছির উদ্দিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সোসাইটির সদস্য আব্দুল মালেক পাটওয়ারী, অভিভাবক সদস্য গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, অধ্যাপক শাহ আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
