২৮ অক্টোবরের খুনীদের বিচার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াত আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিচার চেয়ে বলেন, ‘বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।’
তিনি বলেন,‘বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে। ফলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। বিগত আন্দোলনে যারা রক্ত দিয়েছেন সেইসব শহীদদের স্বপ্নকে শক্তিতে পরিণত করে সবাইকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ‘৫ আগস্টের স্বাধীনতার পর সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত রয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
