জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক কর্মীর দায়িত্ব শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং প্রতিবেশীসহ সমাজের প্রতিটি মানুষের খোঁজখবর রাখা।
যেসব পিতা অর্থাভাবে সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না, কিংবা কন্যাদায়গ্রস্ত পরিবারের বিয়ের ব্যবস্থা করা, অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়া এসব মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
এভাবেই সেবা দিয়ে আগামী দিনে একটি সুন্দর, ন্যায় ও ইনসাফভিত্তিক সোনার বাংলা গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের নিউট্রাক রোডস্থ জামায়াতের জেলা কার্যালয় দারুস সালাম ইসলামিক সেন্টারে চাঁদপুর শহর শাখার উদ্যোগে এ সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন জনগণের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল দায়িত্ব। সমাজের নিরীহ, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে প্রত্যেক কর্মীকে। তাহলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমাদের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ, নীতিনিষ্ঠ ও কল্যাণমুখী থেকে সমাজের প্রতিটি মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
শহর জামায়াতের ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খানের সভাপতিত্বে
আরো বক্তব্য রাখেন শহর শাখার ১০ নম্বর ওয়ার্ড আমির গোলাম মাওলা, ১১ নম্বর ওয়ার্ড আমির প্রভাষক ওমর ফারুক এবং সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, জনগণের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল দায়িত্ব। সমাজের নিরীহ, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে প্রত্যেক কর্মীকে। তাহলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
