সোমবার , মার্চ ২৩ ২০২৬

শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহরের শীতবস্ত্র বিতরণ

মোঃ শাহাদাত হোসেন মীর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখারর ১১নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ১১নং ওয়ার্ড শ্রমিককল্যাণ ফেডারেশনর সভাপতি মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ এরই নাম শ্রমিক কল্যাণ। শ্রমিকদের হক আদায় করাই এই ফেডারেশনের কাজ। পরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও মোনাজাত করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর মোঃ শাহ আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ আব্দুল হাই লাভলু, চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি শ্রমিক নেতা মোঃ ফয়সাল খান।

আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ সাইফুদ্দিন আল আমিন, উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ১১নং ওয়ার্ডের ২৬ সালের নতুন কমিটির সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক খান, সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সেক্রেটারি মোঃ সুমনসহ ইউনিট নেতৃবৃন্দ।