চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মতলব উত্তর উপজেলা।
এর আগে শুক্রবার শাহরাস্তি উপজেলা দলকে ২- ০ গোলে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল ফাইনালে উঠেছে। আগামী শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফাইনালে উঠা দুই দল।
উল্লেখ্য, নকআউট পদ্ধতিতে ২ গ্রুপে জেলার ৮টি উপজেলা দলের অংশগ্রহণে গত ২২ সেপ্টেম্বর এর উদ্বোধন হয়। এবার বাহিরের কোন খেলোয়াড়ের অংশ নেয়ার সুযোগ রাখা হয়নি। স্থানীয় পর্যায়ে নিজেদের জেলার ফুটবলারদের সুযোগ সৃষ্টি এবং নতুন ফুটবলার সৃষ্টি করার জন্য এই প্রয়াস নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
