বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬
দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার উদ্যোগে পত্রিকার বিলিকারকদের সাথে মতবিনিময় ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার উদ্যোগে পত্রিকার বিলিকারকদের সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক জননেতা এডভোকেট শাহজাহান মিয়া। নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সবুজ, চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো: সোহরাব হোসেন, বিশ্ব বিদ্যালয়ের কোচিং ইউনিএইড এর সত্বাধিকারী হাফিজ আল আসাদ(বাবর)।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আরো উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক এম এ গফুর মোল্লা, সহকারী সম্পাদক জামাল আহমেদ আখন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার উদ্যোগে পত্রিকার বিলিকারকদের সাথে মতবিনিময় ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।