কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
মোঃআবু ইউসুফ উদয়
সরকারি বাজেট এলেও তার বড় অংশ জনগণের কল্যাণে ব্যবহার না হয়ে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোট মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভোট আপনারা দেন, কিন্তু চাঁদার টাকা কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। অথচ এই অনিয়মের গোনাহ ভোটদাতাদেরকেও বহন করতে হয়। পাঁচ বছরের জন্য যাদের নির্বাচন করবেন, তারা যদি দুর্নীতিবাজ হয় তবে পাঁচ বছর জনগণকে শুধু কপাল চাপড়াতে হবে।”
মুহাদ্দিস আবু নছর আশরাফী আরও বলেন, “আমরা কচুয়াকে একটি বাসযোগ্য, সুন্দর ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তবে জনগণের একটি টাকাও আত্মসাৎ করা হবে না। আপনাদের দেওয়া আমানত যথাযথভাবে আপনাদের কাছেই ফিরিয়ে দেওয়া হবে।”
পথসভাটি সকাল ৮টা থেকে শুরু করে সারাদিন পাথৈর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ২নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মো. দেলোয়ার হোসেন, ২নং পাথর ইউনিয়নের সেক্রেটারি সাংবাদিক আবু ইউসুফ উদয়সহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
