হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন সদর–হাইমচর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা আলী আকবর কাজীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে। দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। অন্যায়–দুর্নীতি বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন,জনগণের ভোটে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো। উন্নয়ন শুধু কথায় নয়— গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়েই তা বাস্তবায়ন করতে হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর। এসময় উপস্থিত ছিলেন—হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন,সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার,দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান,হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
