বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্ট কর্তৃক নির্দেশিত এবং ৮ নং ব্যাটালিয়ন কর্তৃক ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০২ নভেম্বর রবিবার সকালে চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে সাতটি কলেজ ও একটি জুনিয়র ডিভিশন ক্যাডেট সহ, প্রায় ৯০ জন ক্যাডেটের উপস্থিতিতে আটজন প্লাটুন কমান্ডার, সামরিক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ কোম্পানি কমান্ডার লেঃ মোঃ শোয়েব, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শামসুল আলম, ও গ্রুপ নিয়ে অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং চমৎকারভাবে ফায়ার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তী পর্যায়ে নির্ধারিত ড্রিলের মাধ্যমে অধিবেশন শুরু করা হয়। ফায়ার এক্সটিঙ্গুইশার ব্যবহার করে কিভাবে আগুন নেভানো যায় ক্যাডেটরা তা দারুন ভাবে প্র্যাকটিক্যালি উপভোগ করে।
তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় আরো মনোজ্ঞ পরিবেশনের মাধ্যমে। গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন লাগলে কিভাবে তা নেভানো যায় ক্যাডেটদের তা হাতে-কলমে শেখানো হয়।
ঘর বাড়িতে কিংবা উঁচু দালানে আগুন লাগলে অত্যাধুনিক ফায়ার সার্ভিস গাড়ি ব্যবহার করে পানির ফোয়ারার মাধ্যমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়, যা ক্যাডেটরা সত্যিকার ভাবে উপভোগ করে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
