চাঁদপুরে মেঘনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী সামিউল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিংসংলগ্ন কোড়ালিয়া চর মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিউল শহরের মোমিন পাড়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পুরাণবাজার মধুসূদন মাঠের দক্ষিণ কোণে তাদের বাড়ি। বর্তমানে কোড়ালিয়ার বাসায় তারা ভাড়া থাকতো।তার পিতার নাম নজরুল ইসলাম নজু। চার ভাইয়ের মধ্যে সামিউল ছিলেন সবার ছোট। তার বড় ভাই চাঁদপুর জেলা ফুটবল দলের নিয়মিত ফুটবলার সাইফ ইসলাম ওরপে শাহ আলম।

নৌ পুলিশ অজ্ঞাত কিশোর হিসেবে তার মরদহ উদ্ধার করলেও পরে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

নিহতের বড় ভাই ফুটবলার শাহ আলম জানান,সোমবার সকালে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে বাসায় ফিরে খেলার পোশাক পরে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। নিখোঁজের একদিন পর মৃত অবস্থায় মেঘনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়তের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর  করা হয়েছে ।

মঙ্গলবার রাতে জানাযার নামাজ শেষে পুরাণ বাজার মধ্যশ্রীরামদী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর