কচুয়া উপজেলার কাদলা গ্রামের রফিকুল ইসলাম (৬৫) করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি কয়েকদিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
এমনি উপসর্গ নিয়ে গত মঙ্গলবার রাত ঢাকার কেরানীগঞ্জ এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার রাত ঢাকাস্থ কেরানীগঞ্জ থেকে তার লাশ নিজ বাড়ি কাদলা গ্রামে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, রফিকুল ইসলামের করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় নি। করোনা ভাইরাস নিশ্চিত হতে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তার স্ত্রী ও সন্তানদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জাহাঙ্গীর ও এএসআই জুয়েলসহ তাদের সঙ্গীয় ফোর্স, হাসপাতাল প্রতিনিধিসহ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে করোনায় আতঙ্কিত হওয়ার ভয়ে কেউ তাকে দেখতে যায়নি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
