কচুয়ায় “পল্লী সেবা বহুমুখী সমবায় সমিতি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম সুমন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মানুষ যখন লকডাউনে অবস্থান করছেন ঠিক সে সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে “পল্লী সেবা বহুমুখী সমবায় সমিতি’র উদ্যোগে গৃহবন্দি গরীব, অসহায় ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই বাজারে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে “পল্লী সেবা বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি আব্দুল হালিম মেম্বার বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মানুষ এখন লকডাউনে অবস্থান করছেন। এই রমজানে যাদের পক্ষে ইফতার সামগ্রী ক্রয় করা কষ্টকর তাদের মাঝেই আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি।
এসময় “পল্লী সেবা বহুমুখী সমবায় সমিতি’র ম্যানেজিং ডিরেক্টর মহসিন প্রধান, শাখা ব্যবস্থাপক ফয়েজ আহমেদ, ইউপি সদস্য গোলাম খাজা, আনোয়ার হোসেন পাটোয়ারী, হুমায়ুন কবির পাটোয়ারী, আলী আহমদ, আব্দুর রহিম, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও সিয়াম আহমেদসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জে লকডাউন না মানায় ব্যবসায়ীকে জরিমানা
ফরিদগঞ্জে চলছে লকডাউন তারই ধারাবাহীকতায় সরকারী নির্দেশনা না মেনে হাজারী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করায় জরিমানা কারা হয়।
২৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার এর নেতৃত্বে সেনাবাহিনীসহ ফরিদগঞ্জ সদর বাজারসহ বিভিন্ন স্থানে টহল দেয়ার সময় হাজারী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্টান খোলা রাখায় নাছির উদ্দিন হাজারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদগঞ্জ বাজারে দোকান খোলা রাখায় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে প্রতিদিনের ন্যয় এই অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তিতে গৃহবধূর গলা কেটে মুখে ব্লেড গুজে দিয়েছে দুর্বৃত্তরা
ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ওই গ্রামের বেপারী বাড়ির রাহাতের স্ত্রী শাহীনকে (২৫) অজ্ঞাত দুই দুর্বৃত্ত বসত ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে হাত বেঁধে ও মুখে স্কচটেপ দিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে ওই গৃহবধু চিৎকার দিতে গেলে তারা বেল্ডে ভেঙ্গে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং বেল্ডে দিয়ে তার গলা কেটে দেয়। সকাল ৯ টার সময় ওই গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম তাকে ডাকতে গেলে পুত্রবধুর গলা কাটা দেখে চিৎকার দেন। ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে ভিকটিমকে হাসপাতালে পাঠায়।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে ওই বাড়ির লোকজন ঘটনার বর্ণনা দিয়ে আহত গৃহবধুর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের দেখায়। তাতে ওই গৃহবধু জানায়, অজ্ঞাত ২ জন মুখোশ পরা লোক তার ঘরে প্রবেশ করে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার মুখে বেল্ডে ঢুকিয়ে ও গলা কেটে এ ঘটনা ঘটায়।
গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম জানান, সকাল ৯টার সময় দেড় বছরের নাতি আরাফাতকে (ভিকটিমের পুত্র) দুধ খাওয়ানোর জন্য শাহীনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করি। সামনের দরজা বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ভিতরে গিয়ে তার গলা কাটা দেখতে পাই। ঘটনার কিছু সময় আগেও সে টিউবয়েলে শিশু পুত্রের জামা কাপড় ও প্লেট বাসন পরিস্কার করেছে।
এলাকাবাসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই গৃহবধুর সাথে তার নিকটাত্মীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। ঘটনার সাথে এর যোগসূত্র থাকতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে পারিবারিক মতোবিরোধ চলছে এবং বেশ কয়েকদিন ধরে সে অসংলগ্ন আচরণ করছিলো।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঘটনাস্থলে পৌঁছাই। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাজীগঞ্জ ও কচুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ওই গৃহবধুর মুখে স্কচটেপ লাগানোর কোন আলামত পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ করে তার মুখে বা গলার ভিতরে বেল্ডে ঢুকানোর আলামত পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের ইউনুস মিয়ার বড় ছেলে রাহাতের সাথে ৫ বছর পূর্বে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের ছিখুটিয়া গ্রামের আবুল কালামের মেয়ে শাহীনের বিবাহ হয়। ইউনুস মিয়ার পরিবারে রাহাত ছাড়াও আল আমিন (২২) ও অষ্টম শ্রেণি পড়–য়া একটি কন্যা সন্তান রয়েছে।
কচুয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
কচুয়া প্রতিনিধি
মহামরি করোনায় সরকারি নির্দেশ মোতাবেক কচুয়ার সাচার বাজার নিয়ন্ত্রনে রাখতে সেনাবাহিনী ও প্রশাসনের টহল দেয়া হয়েছে। এতে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সাচার বাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একি মিত্র চাকমা।
জরিমানাকৃত ব্যবসায়ীরা হল, সোহাগ টেলিকমের পরিচালক জয়নাল আবেদীনকে ২ হাজার, ২ ফার্ণিচার ব্যবসায়ী কৃঞ্চ সূত্র ধর ২ হাজার ও বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা।
ছবি: কচুয়ার সাচার বাজারে নির্দেশনা অমান্য কওে ব্যবসা পরিচালনা করায় জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।
হাজীগঞ্জে করোনা রুগী সনাক্ত, ৫ তলা বাড়ি লকডাউন
নাজ মিউজিক সেন্টারের পক্ষে অসহায়দের মাঝে কবির মিজির খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজী আবুল খায়ের পাটওয়ারীর ইন্তেকাল
শাহ আলম ভূঁইয়া
শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ড সোনাপুর পাটোয়ারি বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজী মোঃ আবুল খায়ের পাটওয়ারী (৮৫)ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ৫ টা ৪০ মিনিটে উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ওই দিন রাত জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ফরিদগঞ্জে পুলিশের অভিযানে জাটকা আটক
ফরিদগঞ্জ পুলিশের অভিযানে নিষিদ্ব ১৫ কেজি ইলিশের পোনা (জাটকা) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে উপজেলার কালির বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে অফিসার ইনচার্জ আব্দুর রকিবের র্নিদেশে এ.এস.আই ইলিয়াস উদ্দিন, এ.এস, এ.এস.আই স্যামল সঙ্গিয় ফোর্স সহ উপজেলার কালির বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ইলিশের পোনা (জাটকা) আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানন, ইলিশের পোনা (জাটকা) গুলো আটক করে মৎস কর্মকর্তার উপস্থিতিতে আমরা রিক্সা চালকদের মাঝে বিতরন করে দিয়েছি ।
কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ছোট-বড় ৪টি ঘর পুড়ে ছাঁই হয়েগেছে। গত সোমবার মধ্যরাতে (২৭ এপ্রিল) উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের ছমির উদ্দিন হাজী বাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী মো. অলিউল্যার গৃহে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গৃহের ২লক্ষ ৪০ হাজার টাকা, মালামাল, স্বর্নগহনা, দলিলপত্র, এনআইডিসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে ।
স্থানীয়রা জানান, গৃহকর্তা মো. অলি উল্যাহ’র ঘরের বৈদ্যুতিক সর্ট সাকির্ট থেকে আগুনের লেলিহান মুুর্হুতের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। পওে খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীদের সংবাদ দিলেও তারা ঘটনার স্থলে আসার পূর্বে স্থানীয় লোকজন প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে অলিউল্যাহ’র ঘরে থাকা নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. শাহআলম, ইউপি সদস্য ইসমাইল মোল্লা ও মো. আমির হোসেনসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্থ অলিউল্যাহ’র পাশে শান্তনা প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ নীরিহ ব্যবসায়ী মো. অলি উল্যাহ জানান, আমার যা কিছু ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। এখন ঘর আগুনে পুড়ে যাওয়ায় এবং বিভিন্ন এনজিও’র ঋনের বোঝা মাথায় নিয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তিনি পুনরায় মাথা গুজে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধিসহ এলাকার সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
কচুয়া: কচুয়ার উত্তর নোযাগাঁও গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া নীরিহ অলিউল্যার গৃহ ও পরিবার।
