চাঁদপুরে গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

শরিফ ওসমান হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্রজনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মরহুম শরিফ ওসমান হাদীর জানাজা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিত মুসল্লিদের জন্য সম্প্রচার করা হয়। এতে করে স্থানীয় জনগণ ঢাকার জানাজা কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।

গায়েবানা জানাজার নামাজের পূর্বে আয়োজকরা দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চ নেতা নিয়াজ মোরশেদ। শপথ পাঠ শেষে বক্তারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংবগশ নেন।

সময় উপস্থিত নেতারা বলেন, শরিফ ওসমান হাদীর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে।

এদিকে জানাজা শেষে একটি প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিদাওয়া তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা জনগণের স্বার্থ রক্ষায় যারা কথা বলে, তাদের দমন করার চেষ্টা চলছে। তারা ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত দায়ীদের বিচার দাবি করেন। পুরো কর্মসূচিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কচুয়ায় ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধণা

কচুয়া উপজেলার নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদে দীর্ঘ ১৮ বছর ইমামতি করার পর ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার নোয়াগাঁও মিয়াজী বাড়ি ইমাম হোসাইনী যুব ফাউন্ডেশনের আয়োজনে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আলক্বাদেরীকে জুমার নামাজের পর ঘোড়ার গাড়িতে করে তাঁর গ্ৰামের বাড়ি মনোরপুরে পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি।

৬৫ বছর বয়সী ইমাম মাওলানা মজিবুল হক আলক্বাদেরী একই উপজেলার মনোরপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর ধরে নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করা হয়। ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ইমাম সারাজীবন সত্য ন্যায়ের পথে থেকেছেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। তার চলাফেরা ব্যহার সবাইকে মুগ্ধ করেছে। তার দেওয়া দ্বীনি শিক্ষায় অনেকেই সঠিক দিশা পেয়েছেন। তাই তার সম্মান স্বরূপ এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তারা। পরিশেষে তার অবসর জীবনের সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করেন স্থানীয়রা।

নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, তিনি শুধু ইমামতি করেননি। তিনি আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষকে দ্বীনের পথে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানাতে আমরা আয়োজন করেছি।

আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আলক্বাদেরী বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মসজিদ পরিচালনা কমিটি গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসেন এবং মন থেকে সম্মান করেন, এটি ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার, কোষাধক্ষ্য কবির হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, কবির মজুমদার, সদস্য হাজী আব্দুল বাসার, মুকবুল হোসেন,মহিন মিয়াজী, মোঃ পিন্টু মিয়াসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

কচুয়ায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

কচুয়া উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাদলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাল মিয়া (লালু মামু) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার গুলবাহার গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল হক বলেন, পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর //১০/ ১২ ধারায় তাকে গ্রেপ্তার করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, রফিকুল ইসলাম লালু কচুয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ . মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ অনুসারী।

গত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো রফিকুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন।

হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে সুপারি গাছে ওঠে ইমন। হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।

ইমনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মারা যায়।

নিহত ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ফরিদগঞ্জবাসী চাইলে নির্বাচন করবো: এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলার মানুষ চাইলে আমি চাঁদপুর (ফরিদগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবোএমন মন্তব্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এম হান্নান।

তিনি বলেন, “দল এলাকার মানুষের আস্থা ভালোবাসা থাকলে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম হান্নান আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ফরিদগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম সর্দার, সাধারণ সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মণ্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যেযুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মজুমদার, যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন রানা, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহ্বায়ক মনির সওদাগর, ইউনিয়ন যুবদল নেতা সোহেল মিজি, উপজেলা যুবদল নেতা শরীফ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল রাফি, সাংগঠনিক সম্পাদক সায়েম, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম এবং সাবেক ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারেক ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফরিদগঞ্জে পৃথক স্থানে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে পৃথক দুটি স্থান থেকে নারী পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) এবং গাব্দেরগাঁও গ্রামের বাবুল বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০)

স্থানীয় স্বজনদের সূত্রে জানা গেছে, বিটু মোল্লার সঙ্গে পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে স্ত্রী সঙ্গে বিরোধ হয়। এর পর রাতের কোনো এক সময় নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, সেলিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, ঋণের চাপ প্রবাসে থাকা ছেলেকে ঘিরে পারিবারিক নানা সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এরপর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাদি হত্যার প্রদিতবাদে উত্তাল চাঁদপুর: ডিসির বাসভবন ঘেরাও

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমবেত হয়। এ সময় চাঁদপুর-কুমিল্লা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ঘেরাও কর্মসূচির সময় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বিক্ষুব্ধ ছাত্র-জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বিক্ষোভকারীরা এ সময় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রাজধানীতে শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় তাঁকে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ। মৃত্যুর খবরে চাঁদপুরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার কর,খুনিদের বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানো সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

হাদির মৃত্যু: রাতভর চাঁবিপ্রবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে (১৯ ডিসেম্বর) শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি চলে ভোর পর্যন্ত।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দেন ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এ সময় ‘হাদি ভাইকে হত্যা কেন, বিচার চাই, বিচার চাই’, ‘ভাই হারানোর বেদনা, বিচার ছাড়া থামবে না’, ‘খুনি ধরো, খুনি ধরো, ন্যায়বিচার নিশ্চিত করো’, ‘রক্ত ঝরেছে রাজপথে, বিচার চাই রাষ্ট্রপথে’, এমন স্লোগানে স্লোগানে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এদিকে, গতরাতে চাঁদপুর শহরে ইনকিলাব মঞ্চসহ বেশকিছু সংগঠনও বিক্ষোভ সমাবেশ করে।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যু হয়।

হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। আর শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে হাত আর থাকবে না

চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, একজন ভোটারের এবার দুইটি ভোট। সংসদ সদস্য প্রার্থীকে ১টি ও গণভোট ১টি। এর বাহিরে কেউ যদি কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার সে হাত আর থাকবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা প্রশাসকের আয়োজনে চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি-বর্গগণের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সকলের উদ্দেশে বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে সেজন্য সকল রাজনৈতিক দল সহযোগিতা করবেন।

তিনি বলেন, জেলার ৮টি উপজেলার মধ্যে ৭ নম্বর উপজেলা হিসেবে এখানে আমি মতবিনিময় সভা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছি। আগামী ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ইং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হইবে। নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া আচরণবিধি শতভাগ মেনে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। কেউ ওয়াজ-মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি আইনের সঠিক প্রয়োগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রায়হান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর জব্বার, হাজীগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলাম, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

সালাউদ্দিন ভূঁইয়া সভাপতি, নূরুজ্জামান হীরা সম্পাদক, সাংগঠনিক ইমন

ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন

দিগন্ত ডেস্ক

সালাউদ্দিন ভূঁইয়া সভাপতি, নূরুজ্জামান হীরা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ইমন মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। প্রায় দেড় বছর আগে আত্নপ্রকাশের পর এই প্রথম সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠিত হলো। এর আগে আহ্বায়ক কমিটি সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রনয়ণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ একটি রেঁস্তোরায় সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষণা করেন। এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা এবং সাংগঠনিক সম্পাদক লায়ন জিএম ইমাম হোসাইন ইমন।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও মো সাঈদ হাসান খান এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। ঘোষণার পরপরই সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

কমিটি গঠনের আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি একেএম রাশেদ শাহরিয়ার। তিনি কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সালাউদ্দিন ভূঁইয়া ও নূরুজ্জামান হীরাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখার প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে তার এই প্রস্তাব গৃহিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন এনবিআরের সহকারী কমিশনার এএনএম শামিম হাসান, আট উপজেলার প্রায় শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।