চাঁদপুর হাসান আলী মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদের মাহফিল ৩১ অক্টোবর আগামীকাল

স্টাফ রিপোর্টার

চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ৩১ অক্টোবর আগামীকাল শনিবার বিকাল ৩ ঘটিকা হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসূল ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

 

প্রধান বক্তা হিসেবে পেশ করবেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস আবু নছর আশরাফী।

 

সভাপতিত্ব করবেন চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ইসলামপুর গাছতলা পীর সাহেব আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ।

 

বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুন বক্তা ও সু-মধুর কন্ঠস্বর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী খতিব, পি ডব্লিউ ডি জামে মসজিদ, নয়াপল্টন, ঢাকা।

 

হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী খতিব, চিশতিয়া জামে মসজিদ, চাঁদপুর। অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী,খতিব, দারুসসালাম জামে মসজিদ, নিউ ট্রাক রোড, চাঁদপুর।

 

এবারের মাহফিলে বিশেষ আকর্ষণ: নাতে রাসূল (সাঃ) পরিবেশনায়: হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মোহনা শিল্পীগোষ্ঠী, চাঁদপুর।

 

মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পেন্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সকল মুসলমান ভাই ও বোনগন মাহফিলে দলে দলে যোগদিন।– নিবেদক ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী এড: শাহজাহান খান

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর