শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী

দিগন্ত ডেস্ক

শারদীয় দুর্গোৎসবের আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে মহানবমীর পূজা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দিয়ে বিশ্বজনীন মঙ্গল ও শান্তি কামনা করেন। পূজা শেষে বিভিন্ন মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি ও ধূপ-দীপের আয়োজনে মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

 

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমী দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নবমীর পূজা শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা। বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী বরণের আয়োজন করা হবে। পরে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

 

উৎসবের শেষলগ্নে মণ্ডপে মণ্ডপে আনন্দের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের বিষাদ। দেবীর বিদায় ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর