মঙ্গলবার , ফেব্রুয়ারি ১০ ২০২৬

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন বিকাশের এসআর মো. রাব্বি (২২) সহযোগী ফরহাদ হোসেন (২১)

জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডএর ডিএসও মো. রাব্বি (২২) গত ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল তার। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। এরপর তিনি অফিসে ফোন করে জানান তাকে অপহরণ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। রাব্বির স্বীকারোক্তিতে তার বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী তার সঙ্গে থাকা সঙ্গীয় ফোর্স গিয়ে এসব টাকা উদ্ধার করেন। ঘটনায় সহযোগী হিসেবে মো. ফরহাদ হোসেন (২১) কে আটক করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানায় মামলা ১০ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়েছে। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এছাড়াও তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।