গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর। চোরাগোপ্তা ও দুএক মিনিটের ঝটিকা মিছিল করেও ওরা যেনো পালিয়ে যেতে না পারে সে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগ বা তাদের দোসররা কয়েকটি স্থানে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল করছে। পুলিশ অলরেডি তাদের কয়েকজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোরো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
