শুভ জন্মদিন
চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর দিগন্তের আজ ত্রয়োদশ তম জন্মদিন সত্য প্রকাশে অবিচল এই শ্লোগানকে সামনে নিয়ে ২০০৬ সালের আজকের দিনে এ পত্রিকার পথচলা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে পত্রিকাটি আজ ত্রয়োদশ বর্ষে পদার্পন করতে যাচ্ছে। বিগত দিনে কোন মহলের রক্ত চক্ষুই এ পত্রিকার পথ চলাকে রুখতে পারেনী। বরং সকল সংকট আর বাধার প্রাচীরকে পায়ে দলে দিগন্ত এগিয়ে চলছে দূরন্ত গতিতে। দীর্ঘ এক যুগ দিগন্ত পত্রিকা সময়ের সাহসী কন্ঠস্বর হিসেবে অবিভুত হয়েছে।
আর শুধু একারনেই এই পত্রিকা জেলার পঁচিশ লক্ষ মানুষের মুখ পত্রে পরিণত হয়েছে। সন্ত্রাস দূনীতি সহ সামাজিক ও রাজনৈতিক নানা অসঙ্গতি সম্পর্কে দিগন্তের সাহসী পদক্ষেপ পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। পাঠকরাই এ পত্রিকার অন্যতম শক্তি। এছাড়া সমাজের বিভিন্ন পর্যায়ের শক্তি প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা পত্রিকাটি পথ চলাকে করেছে গতিশীল আজকের এই শুভক্ষনে আমরা সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta