ঢাকার পোস্তগোলা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সকালে একটি লঞ্চডুবির ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ টি মরদেহ পাওয়া গেছে।
নারী, পুরুষ ও শিশুদেরও মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৮ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ শিশু মারা গেছেন।
লঞ্চটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিস অফিস থেকে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
ঢাকায় স্থানীয় সময় সকাল সাতটা বা সাড়ে সাতটার দিকে ঘটে এই ঘটনা।
লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি আকারে ছোট।
এই লঞ্চে ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কা লাগে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জ র্যুটের লঞ্চ এই মর্নিং বার্ড।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
