চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সফিজুল ইসলাম বৃহস্পতিবার (২১ মে) চাঁদপুর জেলা সফর করেন। তাঁর আগমনে চাঁদপুর সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার
মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত)। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত সালামি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম, (অপারেশন্স), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে তিনি চাঁদপুর সদর সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পুলিশ মিডিয়া সেল চাঁদপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
