চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের মাহফিল

ক্যাপশান : চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস আবু নছর আশরাফী।

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল শনিবার ৩১ অক্টোবর বিকাল থেকে রাত পর্যন্ত হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসূল ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

 

মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস আবু নছর আশরাফী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চাঁদপুর জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।

 

মাহফিলে সভাপতিত্ব করেন চাঁদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ইসলামপুর গাছতলা দরবারের পীর সাহেব আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী এড: শাহজাহান খান।

 

শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা ও সু-মধুর কন্ঠস্বর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী, হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী খতিব, চিশতিয়া জামে মসজিদ। অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, খতিব, দারুসসালাম জামে মসজিদ।

 

নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন চাঁদপুর হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মোহনা শিল্পীগোষ্ঠী। মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পেন্ডেলের ব্যবস্থা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর