সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কালিয়াপাড়া উপশাখায় ব্যাংকিং কার্যক্রম শুরু
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) কালিয়াপাড়া উপশাখায় পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার কার্যক্রম চালুর প্রথম দিনেই ব্যাংকে আসা গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান উপশাখা ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,জিবি ইনচার্জ ফাহিম মাহমুদ,ক্যাশ ইনচার্জ আবুল হোসাইন।
এদিন উপশাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে গ্রাহকদের সেবায় নিয়োজিত ছিলেন। স্বাভাবিক কার্যক্রম ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকের গ্রাহকরা।
উপশাখা ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে কালিয়াপাড়া উপশাখা সম্পূর্ণ প্রস্তুত এবং এখন থেকে প্রতিদিন নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেন ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।

chandpurdiganta.com The Daily Chandpur Diganta